পরম করুণ, পঁহু দুইজন

শ্রীগৌর-নিত্যানন্দের বিজ্ঞপ্তি


পরম করুণ, পঁহু দুইজন,

নিতাই গৌরচন্দ্র।

সব অবতার, সার-শিরোমণি,

কেবল আনন্দ-কন্দ ।।

ভজ ভজ ভাই, চৈতন্য-নিতাই

সুদৃঢ় বিশ্বাস করি।

বিষয় ছাড়িয়া, সে রসে মজিয়া,

মুখে বল হরি হরি ।।

দেখ ওরে ভাই, ত্রিভুবনে নাই,

এমন দয়াল দাতা।

পশু-পাখী ঝুরে, পাযাণ বিদরে,

শুনি যাঁর গুণগাথা।

সংসারে মজিয়া, রহিলি পড়িয়া,

সে পদে নহিল আশ।

আপন করম, ভুঞ্জায়ে শমন,

কহয়ে লোচন দাস ।।


Popular posts from this blog

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীগুরু বন্দনা

শ্রীশ্রীগৌর-আরতি